Logo
শিরোনাম

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে শিক্ষার্থী নিহত

প্রকাশিত:বৃহস্পতিবার ৩১ মার্চ ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এম এম কলেজের উচ্চ মাধ্যমিকের প্রথম বর্ষের শিক্ষার্থী আলিফ হোসেন (১৯) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ফুলতলার এম এম কলেজ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

নিহত আলিফ হোসেন ফুলতলা উপজেলার পায়গ্রাম কসবা গ্রামের আবু তাহের টুটুলের ছেলে।

ফুলতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস তালুকদার বলেন, অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন সন্ত্রাসী ছুরি দিয়ে আলিফকে আঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা গুরুতর অবস্থায় তাকে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়।


আরও খবর