Logo
শিরোনাম

খুলনায় করোনাভাইরাসে ১২ জনের মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২৯ জুন ২০২১ | হালনাগাদ:রবিবার ১২ নভেম্বর ২০২৩ | ৩৭৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খুলনার তিন হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। খুলনার ১৩০ শয্যাবিশিষ্ট করোনা ডেডিকেটেড হাসপাতাল, বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতাল ও ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে তাদের মৃত্যু হয়। এর মধ্যে ১১ জন করোনা পজিটিভ ছিলেন। অপর একজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।

খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালটিতে গত ২৪ ঘণ্টায় পাঁচজনের মৃত্যু হয়েছে।

গাজী মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালের করোনা ইউনিটে চারজন

অপরদিকে, খুলনা ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের চিকিৎসক ডা. কাজী রাশেদ জানান, হাসপাতালটিতে আরও তিনজন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। তারা তিনজনই খুলনার বাসিন্দা। 


আরও খবর