Logo
শিরোনাম

কিছুটা দাম কমেছে সবজির

প্রকাশিত:শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২২৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

শীত আসতে শুরু করায় বাড়ছে সবজির সরবরাহ। এতে কিছুটা হলেও স্বস্তি ফিরতে শুরু করেছে বাজারে। কিছুদিন আগেও ৬০/৭০ টাকার নিচে কোনো সবজি না পাওয়া গেলেও বর্তমান বাজারে সে দাম কমতে শুরু করেছে।

শুক্রবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এই চিত্র দেখে গেছে। তবে ক্রেতারা বলছেন, আসন্ন শীতের এই সময় দাম আরও কম থাকার কথা। সেই তুলনায় কিছুটা বেশি দামেই বিক্রি হচ্ছে সবজি।

বাজার ঘুরে দেখা গেছে, সপ্তাহের বাজারে বড় সাইজের একটি ফুলকপি ৪০/৫০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে বিক্রি হয়েছে ৬০/৭০ টাকায়। একইভাবে বাঁধাকপি প্রতি পিস ৩৫/৪০ টাকা, বরবটি ৮০ টাকা থেকে কমে প্রতি কেজি ৬০/৭০ টাকায় বিক্রি হচ্ছে। ১০০ টাকা কেজির সিম ২০ টাকা কমে আজ বিক্রি হচ্ছে ৮০ টাকায়।

শুক্রবারের বাজারে প্রতি কেজি কাঁচা মরিচ দাম কমে ৮০/৯০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও শসা ৪০ টাকা, মূলা ৪০ টাকা, পটল ৫০ টাকা, বেগুন ৫০ টাকা, পেঁপে ৩০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

তবে আগের মতো বেশি দামেই বিক্রি হচ্ছে টমেটো, গাঁজর। বাজারে আজ টমেটো বিক্রি হচ্ছে ১৪০ টাকা কেজিতে আর গাঁজর বিক্রি হচ্ছে প্রতি কেজি ১২০ টাকায়। পিঁয়াজের কেজি মানভেদে ৬০/৬৫ টাকা।

নিউজ ট্যাগ: সবজির দাম

আরও খবর

দাম কমলেও নাগালের বাইরে মুরগি

শুক্রবার ২৪ মার্চ ২০২৩