Logo
শিরোনাম

কিভাবে দেখা যাবে ফুটবলের বিশ্বযুদ্ধ

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ নভেম্বর ২০২২ | হালনাগাদ:শুক্রবার ০১ সেপ্টেম্বর ২০২৩ | ৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

২০ নভেম্বর থেকে কাতারে শুরু হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। এই প্রথম বার মধ্যপ্রাচ্যের কোনও দেশে হবে ফুটবলের বিশ্বযুদ্ধ। এ বারের বিশ্বকাপের জন্য নতুন চ্যানেল খোলা হয়েছে। সেখানেই দেখাবে ফুটবল বিশ্বকাপ। টেলিভিশন চ্যানেল ছাড়াও ডিজিটাল মিডিয়ায় দেখা যাবে এই প্রতিযোগিতা।

এ বারের বিশ্বকাপের ভারতিয় প্রচার স্বত্ব কিনেছে মুকেশ অম্বানীর সংস্থা রিলায়্যান্সের আর একটি শাখা ভায়াকম ১৮। বিশ্বকাপের আগে একটি চ্যানেল খোলা হয়েছে, যার নাম স্পোর্টস ১৮। সেখানেই দেখা যাবে এই বিশ্বকাপ। ইতিমধ্যেই বিভিন্ন কেবল অপারেটররা তাদের চুক্তিতে স্পোর্টস ১৮-কে নিয়েছে। বাংলাদেশে গাজি টিভি এবং টি-স্পোর্টসে দেখা যাবে।

এ বারের বিশ্বকাপে রয়েছে ৩২টি দেশ। ২০ নভেম্বর আয়োজক দেশ কাতার ও ইকুয়েডরের মধ্যে হবে প্রথম খেলা। ফাইনাল হবে ১৮ ডিসেম্বর। গ্রুপ পর্বে প্রতি দিন চারটি করে খেলা হবে। বাংলাদেশ সময় দুপুর ৪টা, সন্ধ্যা ৭টা, রাত ১০টা ও রাত ১টা মিনিট থেকে দেখা যাবে খেলাগুলি। গ্রুপ পর্বের আটটি খেলা হবে রাত ৯টা মিনিট থেকে। প্রি-কোয়ার্টার পর্ব থেকে রাত ৯টা ও রাত ১টা মিনিট থেকে হবে খেলা। ১৪ ও ১৫ ডিসেম্বর হবে দু’টি সেমিফাইনাল। রাত ১টা মিনিট থেকে শুরু হবে সেগুলি। ১৭ ডিসেম্বর রাত ৯টা মিনিট থেকে হবে তৃতীয় স্থান নির্ণায়ক খেলা। ১৮ ডিসেম্বর ফুটবল বিশ্বকাপের ফাইনাল হবে রাত ৯টা মিনিট থেকে।


আরও খবর