
কলম্বিয়ার ভেনিজুয়েলা সীমান্তের কাছে সশস্ত্র
দুই বিদ্রোহী গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ বুধবার
এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
দেশটির প্রথম বামপন্থী প্রেসিডেন্ট গুস্তাভো পেট্রো নতুন বছরের শুরুতে ইএলএনসহ পাঁচটি সশস্ত্র গ্রুপের সাথে সাময়িক অস্ত্রবিরতির ঘোষণা দেয়া সত্ত্বেও সংঘর্ষের এ ঘটনা ঘটল। রিভ্যুলিউশনারি আর্মড ফোর্সেস অব কলম্বিয়া জানিয়েছে, ইএলএন (ন্যাশনাল লিবারেশন আর্মি) ও ফার্কের মধ্যে এ সংঘর্ষ ঘটে। এতে অন্তত ১০ জন নিহত হয়েছে।
কলম্বিয়ার ন্যায়পাল অফিস হতাহতের সংখ্যা
উল্লেখ না করে বলেছে, কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ছোট্ট শহর পুয়ের্তো রন্ডোতে সোম
ও মঙ্গলবার এ সংঘর্ষ হয়েছে। সরকার কিংবা সামরিক কর্র্তৃপক্ষ কেউই এ ঘোষণার প্রতিক্রিয়ায়
কিছু বলেনি।
কলম্বিয়ায় ইএলএন যোদ্ধা ও ভিন্নমতাবলম্বী
ফার্ক সশস্ত্র গ্রুপ রক্তাক্ত সংঘর্ষে জড়িত। উভয় গ্রুপ সরকারের সাথে করা ২০১৬ সালের
ঐতিহাসিক চুক্তি প্রত্যাখ্যান করে আসছে।

