Logo
শিরোনাম

কমলাপুর বিআরটিসির ডিপোতে বাসে আগুন

প্রকাশিত:শনিবার ২৪ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২৭ নভেম্বর ২০২৩ | ২৪৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজধানীর কমলাপুরে বিআরটিসির ডিপোতে বাসে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

শনিবার (২৪ জুলাই) সন্ধ্যা ৬টা ২৮ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রোজিনা আক্তার বলেন, কমলাপুরের বিআরটিসি ডিপোর ভেতরে একটি বিআরটিসি বাসে আগুনের খবর পাই। খবর পাওয়ার পরপরই চারটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়।

তিনি বলেন, চারটি ইউনিটের চেষ্টায় ৬টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।


আরও খবর