Logo
শিরোনাম

কনট্যাক্ট লেন্স পরার সঠিক পদ্ধতি জানেন কি?

প্রকাশিত:বৃহস্পতিবার ১৭ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১০২৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

চোখের মেকআপের জন্য কাজল, আইশ্যাডো, মাস্কারা, আইলাইনার আরও কত কী না ব্যবহার করি আমরা! ইদানীং চোখে নানা রঙের কনট্যাক্ট লেন্স পরার চলও উঠেছে। মহিলারা চশমার পরিবর্তে কনট্যাক্ট লেন্স পরতেই বেশি পছন্দ করছেন। তবে একটানা অনেক ক্ষণ কনট্যাক্ট লেন্স পরে থাকলে চোখের নানা সমস্যা দেখা যায়.

লেন্সের পরলে কর্নিয়ার জল শুকিয়ে যেতে থাকে। এর জেরে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। কনট্যাক্ট লেন্স চোখের অভ্যন্তরীণে অক্সিজেনে প্রবেশ করতে বাধা দেয়। তাই দীর্ঘক্ষণ লেন্স না পরাই শ্রেয়। লেন্স পরে মেকআপ করলে অনেক সময় লেন্সে কাজল বা মাস্কারা লেগে গেলে চোখে প্রাথমিক জ্বালাভাব তো হবেই, এমন কী ইনফেকশনও হয়ে যেতে পারে।

রঙিন লেন্স দেখতে আকর্ষণীয় সেই বিষয় কোনও সন্দেহ নেই। কিন্তু নিয়মিত পরার জন্য রঙিন লেন্স ব্যবহার না করাই ভাল। সস্তার রঙিন লেন্সও এড়িয়ে চলুন, কারণ এতে দৃষ্টিশক্তির মারাত্মক ক্ষতি হতে পারে।

লেন্স পরার সময় কী কী সাবধানতা নেওয়া জরুরি?

১। লেন্স পড়ার আগে ও পরে হাত ভাল করে সাবান দিয়ে হাত ধুয়ে নিতে ভুলবেন না। তোয়ালেতে হাত মুছবেন না, বরং কোনও মসলিন কাপড়ে বা সুতির রুমালে হাত মুছে তবেই লেন্সে হাত দেবেন।

২। মেকআপ করার আগে লেন্স পরবেন না। পুরো সাজ শেষ করে তবেই লেন্স পরুন।

৩। রাতে ঘুমানোর আগে অবশ্যই কনট্যাক্ট লেন্স খুলে রাখবেন। লেন্স পরে ঘুমিয়ে পড়লে চোখে ইনফেকশন হয়ে যেতে পারে।

৪। কনট্যাক্ট লেন্স ব্যবহার করার সময় প্রতি তিন মাস অন্তর লেন্সের পাত্রটি পরিবর্তন করতে হবে। কনট্যাক্ট লেন্স সব সময় স্টেরাইল সলিউশনে ভিজিয়ে সঠিক লেন্স কেসে রাখবেন।

৫। কনট্যাক্ট লেন্স পরে ভুলেও সাঁতার কাটবেন না। লেন্স পরে মুখে জলের ঝাপটা দেবেন না।

নিউজ ট্যাগ: কনট্যাক্ট লেন্স

আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩