Logo
শিরোনাম

কোভিড: ২৪ ঘণ্টায় আরও ৯৮৩ জনের মৃত্যু

প্রকাশিত:বৃহস্পতিবার ০১ ডিসেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরও ৯৮৩ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৩৬ হাজার ৯১৪ জন। বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ২১০ জন।

এ ছাড়া যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ২০৮ জন এবং মারা গেছেন ১৭৬ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৬৮ হাজার ৩৮২ জন এবং মারা গেছেন ৯১ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৬৭ হাজার ৪১৫ জন এবং মারা গেছেন ৫২ জন। রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৮৮ জন এবং মারা গেছেন ৫৯ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৬০৯ জন এবং মারা গেছেন ৪১ জন। তাইওয়ানে আক্রান্ত হয়েছেন ১৭ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৩৭ জন। হাঙ্গেরিতে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৫৯ জন এবং মারা গেছেন ৪২ জন। ব্রাজিলে মারা গেছেন ১৩৬ জন এবং আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৪৬০ জন।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৭৭ লাখ ৯৮ হাজার ৬১৬ জন। এরমধ্যে মারা গেছেন ৬৬ লাখ ৩৯ হাজার ৯৬২ জনে।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।


আরও খবর