Logo
শিরোনাম

কোভিড: বিশ্বে আরও সাড়ে ৭শ মৃত্যু

প্রকাশিত:মঙ্গলবার ২২ নভেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ০৫ নভেম্বর ২০২৩ | ১১৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে বিশ্বে দৈনিক মৃত্যু বেড়েছে। তবে আগের দিনের তুলনায় কমেছে নতুন শনাক্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় সাড়ে সাতশো মানুষ। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা পৌনে দুই লাখ।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে আক্রান্ত হয়েছেন ৪২ হাজার ৪২৪ জন এবং মারা গেছেন ৫৭ জন।

এ ছাড়া রাশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৬২ জন এবং মারা গেছেন ৫৫ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন ৬৪ জন। ইন্দোনেশিয়ায় আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৩০৬ জন এবং মারা গেছেন ৪৩ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ৯১ জন এবং মারা গেছেন ৩৫ জন। তাইওয়ানে সংক্রমিত হয়েছেন ১১ হাজার ৯১৫ জন এবং মারা গেছেন ৪১ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯৫৭ জন এবং মারা গেছেন ৬৯ জন। ব্রাজিলে মারা গেছেন ৬১ জন এবং সংক্রমিত হয়েছেন ১ হাজার ৮৭৯ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ২৯ হাজার ৩৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৯৪ জনের।

বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬৪ কোটি ৩৩ লাখ ২৪ হাজার ৯৯২ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৬ লাখ ২৭ হাজার ৩৭৪ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।


আরও খবর