Logo
শিরোনাম

কোভিড: দেশে মৃত্যু ৩, শনাক্ত ৩৭৫

প্রকাশিত:বৃহস্পতিবার ০৪ আগস্ট ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ের মধ্যে আক্রান্ত হন আরও ৩৭৫ জন। গতকাল মঙ্গলবারও ৩ জনের মৃত্যু হয়েছিল। শনাক্ত হয়েছিল ৩৮৭ জনের।

আজ বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭৮৫ জনের নমুনা পরীক্ষার বিপরীতে করোনা শনাক্তের হার ৬ দশমিক ৫৩। আগের দিন এ হার ছিল ৭ দশমিক ৭২। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৩ জনই ঢাকা বিভাগের। এখন পর্যন্ত দেশে ২০ লাখ ৬ হাজার ৩৬৮ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪৫ হাজার ৮৮ জন। এ পর্যন্ত করোনায় মারা গেছেন ২৯ হাজার ২৯৮ জন।

২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয়। এরপর থেকে এখন পর্যন্ত দেশে করোনার সংক্রমণের চিত্র কয়েক দফা ওঠানামা করতে দেখা গেছে। গত বছরের শেষ দিক থেকে গত ফেব্রুয়ারির মাঝামাঝি পর্যন্ত করোনার অমিক্রন ধরনের দাপট চলে। এরপর সংক্রমণ কমতে থাকে।


আরও খবর