Logo
শিরোনাম

কোভিড ভ্যাকসিন উৎপাদন বন্ধ করল সিরাম

প্রকাশিত:শনিবার ২৩ এপ্রিল ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৪৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাস প্রতিরোধী লাখ লাখ ডোজ ভ্যাকসিন অব্যবহৃত থাকা ও চাহিদা কমে যাওয়ায় উৎপাদন বন্ধ করে দিয়েছে ভারতীয় টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান সিরাম। সম্প্রচারমাধ্যমটির অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বব্যাপী সরবরাহের আধিক্যের মধ্যে সিরামের টিকার ২০ কোটি ডোজ মজুদ বেড়ে যায়। এ ছাড়া লাখ লাখ ডোজ টিকা অবব্যহৃত থাকায় নতুন ব্যাচ তৈরি বন্ধ করেছে প্রতিষ্ঠানটি।

টাইমস নেটওয়ার্ক আয়োজিত ইন্ডিয়া ইকোনমিক কনক্লেভ অনুষ্ঠানে সিরামের প্রধান নির্বাহী কর্মকর্তা আদর পুনাওয়ালা জানান, বর্তমানে তাদের কাছে ২০ কোটি ভ্যাকসিন স্টকে রয়েছে। তাই নতুন করে ভ্যাকসিন উৎপাদন না করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এত পরিমাণ অব্যবহৃত ভ্যাকসিন পড়ে থাকায় উদ্বিগ্ন আদর বলেন, কেউ চাইলে বিনামূল্যে ভ্যাকসিন দিতেও তিনি প্রস্তুত।

বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও কোভিড সংক্রমণ পরিস্থিতির অবনমন হতে শুরু করে। সম্প্রতি সংক্রমণ বেড়েছে বলে জানায় এনডিটিভি। রাজধানী নয়াদিল্লিতে চলতি সপ্তাহে জন সমাগম হয় এমন স্থানগুলোয় মাস্ক পরিধানের জন্য ম্যান্ডেট পুনর্বহাল করার কাজ চলছে বলেও জানানো হয় খবরে।


আরও খবর