
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ ও মৃত্যু বেড়েই চলেছে। সারা বিশ্বে একদিনে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৫ হাজার ৭৮২ জন। এ নিয়ে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ৫৬ লাখ ৮১ হাজার ৩৮৬ জনে।
একই সময়ে নতুন করে ভাইরাসটিতে সংক্রমিত হয়েছেন আরও ২১ লাখ ১২ হাজার ২৭৯ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ কোটি ৫০ লাখ ৯৯ হাজার ৫১২ জনে। এদিকে, ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৭ লাখ ৪৯ হাজার ৫৮৮ জন। এ নিয়ে বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্তদের মধ্যে সেরে উঠেছেন ২৯ কোটি ৬৩ লাখ ৪৬ হাজার ৪৭০ জন।
সোমবার (৩১ জানুয়ারি) সকালে বৈশ্বিক পর্যায়ে করোনাভাইরাসের নিয়মিত আপডেট দেওয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।
আক্রান্তের দিক থেকে দ্বিতীয় ও মৃত্যুর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা প্রতিবেশী দেশ ভারতে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৮৯২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৭৩ হাজার ১৬২ জন। দেশটিতে এখন পর্যন্ত ৪ কোটি ১২ লাখ ৬৫ হাজার ৬৮৪ জন আক্রান্ত এবং ৪ লাখ ৯৫ হাজার ২ জনের মৃত্যু হয়েছে।
করোনায় সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন ৩২৯ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৬ হাজার ৯৫৪ জন। করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশটিতে এখন পর্যন্ত ৭ কোটি ৫৫ লাখ ৭৮ হাজার ৭৬ জন আক্রান্ত এবং ৯ লাখ ৭ হাজার ১৯০জনের মৃত্যু হয়েছে।
রাশিয়ায় ২৪ ঘণ্টায় মারা গেছেন ৬১৭ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ২১ হাজার ২২৮ জন। এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ১ কোটি ১৭ লাখ ৩৭ হাজার ৭ জন এবং মারা গেছেন ৩ লাখ ৩০ হাজার ৭২৮ জন।
ব্রাজিলে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ২৮০ জন এবং নতুন করে সংক্রমিত হয়েছেন ১ লাখ ৪ হাজার ১২ জন। মহামারির শুরু থেকে এ পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত ২ কোটি ৫৩ লাখ ৫১ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ৬ লাখ ২৬ হাজার ৯২৩ জন।

