Logo
শিরোনাম

করোনা বেড়ে যাওয়ায় প্রধান বিচারপতির উদ্বেগ

প্রকাশিত:বুধবার ৩১ মার্চ ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৫৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে নভেল করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেছেন, যথাযথ স্বাস্থ্যবিধি না মানার কারণেই করোনার সংক্রমণ বাড়ছে।

আজ বুধবার সকালে অবকাশকালীন ছুটি শেষে ভার্চুয়াল আপিল বিভাগের শুনানির শুরুতেই প্রধান বিচারপতি এ উদ্বেগ প্রকাশ করেন।

প্রধান বিচারপতি বলেন, আদালতে সবাইকে স্বাস্থ্যবিধি মানতে হবে। আদালতে প্রবেশের সময় অবশ্যই মাস্ক পরতে হবে। অন্যথায় করোনার সংক্রমণ বাড়তেই থাকবে। স্বাস্থ্যবিধি না মানা ও মাস্ক না পরার কারণেই করোনা বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় প্রধান বিচারপতি সিনিয়র আইনজীবীদের সতর্ক থাকার পরামর্শ দেন।

এর আগে গতকাল মঙ্গলবার  রাতে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সুপ্রিম কোর্ট ও দেশের সব অধস্তন আদালতে বিচারক এবং আইনজীবীদের কালো কোট এবং গাউন পরার বাধ্যবাধকতার বিষয়টি শিথিল করা হয়। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মামলার শুনানির সময় আইনজীবী ও বিচারকদের কালো কোর্ট ও গাউন পরতে হবে না। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ বিচারপতিদের সঙ্গে পরামর্শ করে এ সিদ্ধান্ত নিয়েছেন।

নিউজ ট্যাগ: প্রধান বিচারপতি

আরও খবর