Logo
শিরোনাম

করোনা: গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু

প্রকাশিত:শুক্রবার ০৫ নভেম্বর ২০২১ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৫১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় ৩ জন মারা গেছেন। এদের মধ্যে চট্টগ্রাম বিভাগের একজন, রাজশাহী বিভাগের একজন ও ময়মনসিংহ বিভাগের একজন রয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭ হাজার ৮৯০ জনে।

শুক্রবার (৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৬ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৯৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৭০ হাজার ৬৮১ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১২ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৭৮ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৩৪ হাজার ৪৭৮ জন।

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া তিনজনের মধ্যে ৬১ থেকে ৭০ বছরের মধ্যে দুইজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে একজন  রয়েছে। এদের সবাই হাসপাতালে মারা গেছেন। এদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ।


আরও খবর