
গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় কেউ মারা যায়নি আর শনাক্ত
হয়েছেন ২৩ জন। এদিন সুস্থ হয়েছেন ২২১ জন এবং এখন পর্যন্ত সুস্থ ১৯ লাখ ২ হাজার ১৬ জন।
এখন পর্যন্ত মৃত্যু ২৯ হাজার ১৩০ জন এবং শনাক্ত ১৯ লাখ ৫৩ হাজার ৩৭৯ জন।
শুক্রবার (২৭ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ
বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আর গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ০ দশমিক ৫৯ শতাংশ।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ
করা হয়েছে ৩ হাজার ৮৯৯টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৮৮৯টি।
এখন পর্যন্ত এক কোটি ৪১ লাখ ৪ হাজার ৪৯১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় প্রতি ১০০ নমুনায় ০ দশমিক ৫৯ শতাংশ
এবং এখন পর্যন্ত ১৩ দশমিক ৮৫ শতাংশ শনাক্ত হয়েছে। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ
হয়েছে ৯৭ দশমিক ৩৭ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।

