Logo
শিরোনাম

করোনা শেষ নয় আরও বড় মহামারি আসতে পারে : ডব্লিউএইচও

প্রকাশিত:মঙ্গলবার ২৯ ডিসেম্বর ২০২০ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ২৩৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসই শেষ নয়, সামনে আরো বড় মহামারি আসতে পারে। এমনই সতর্ক বার্তা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

সংস্থাটির জরুরি বিষয়ক প্রধান মাইকেল রায়ান সোমবার সাংবাদিকদের বলেছেন, বর্তমান মহামারি একটি সতর্কবার্তা। তিনি স্বীকার করেন, এই মহামারি খুবই মারাত্মক রূপ নিয়েছে। এটি খুব দ্রত বিশ্বের সব জায়গায় ছড়িয়ে গেছে। কিন্তু এটিই অনিবার্যভাবে শেষ নয়।

তিনি জোর দিয়ে বলেন, বর্তমান ভাইরাসটি খুবই ছোঁয়াছে এবং এর কারণে অনেক লোক মারাও যাচ্ছে। কিন্তু অন্য যে রোগগুলো আসছে তার তুলনায় এই ভাইরাসে মৃত্যুহার যুক্তিসংগতভাবে কম।

রায়ান আরো বলেন, ভবিষ্যতে আরো মারাত্মক পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রস্তুতি নেয়া প্রয়োজন।

ডব্লিওএইচওর সিনিয়র উপদেষ্টা ব্রুস আইলওয়ার্ড সতর্ক করে বলেছেন, করোনা সংকট মোকাবেলায় বিশ্ব যথেষ্ট বৈজ্ঞানিক অগ্রগতি অর্জন করেছে। রেকর্ড গতিতে টিকাও তৈরি করেছে। কিন্তু ভবিষ্যতের মহামারিকে দূরে রাখতে এই অগ্রগতি এখনও অনেক সামান্য।

তবে এ প্রসঙ্গে সংস্থা প্রধান টেডরস আধানম গেব্রিয়াসিস আশা প্রকাশ করে বলেছেন, ভবিষ্যতের হুমকি মোকাবেলায় প্রস্তত হতে বর্তমান মহামারি আমাদের সাহায্য করবে। তবে বিষয়টিকে সত্যিকার অর্থে গুরুত্ব দিতে তিনি আহ্বান জানান।


আরও খবর