Logo
শিরোনাম

করোনা টিকা নিলেন শেখ রেহানা

প্রকাশিত:বুধবার ২৪ ফেব্রুয়ারি ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ১৬ নভেম্বর ২০২৩ | ১৯৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কোভিড-১৯ থেকে সুরক্ষার টিকা নিয়েছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানা। শেখ রেহানা দেশেই অবস্থান করছেন। তিনি কোথায় টিকা নিয়েছেন তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

বুধবার সকালে তিনি এই টিকা নেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সারা দেশে এক হাজার পাঁচটি কেন্দ্রে ৭ ফেব্রুয়ারি থেকে একযোগে টিকাদান শুরু হয়েছে। প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই কার্যক্রম চলছে। মঙ্গলবার পর্যন্ত ভ্যাকসিন নিয়েছেন ২৪ লাখ ৯১ হাজার ৫৩ জন।

নিউজ ট্যাগ: শেখ রেহানা

আরও খবর