Logo
শিরোনাম

‘করোনার চতুর্থ ঢেউয়ে মারা যাওয়া ৭০ ভাগই নেননি টিকা’

প্রকাশিত:রবিবার ২৪ জুলাই ২০২২ | হালনাগাদ:শুক্রবার ১০ নভেম্বর ২০২৩ | ১৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা মহামারির চলমান চতুর্থ ঢেউয়ে মৃতদের ৭০ শতাংশই টিকা নেননি বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

তিনি বলেন, নিশ্চয় টিকায় উপকার আছে। সম্পূর্ণ না হলেও অনেকটা সুরক্ষা দিচ্ছে। টিকা নেওয়া থাকার কারণে এবার যারা করোনা আক্রান্ত হচ্ছেন তাদের বেশিরভাগকেই হাসপাতালে ভর্তি হতে হচ্ছে না।

বিশ্ব হেপাটাইটিস দিবস উপলক্ষে আজ রোববার রাজধানীর হোটেল অরনেটে লিভার ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অনেকে মডার্না ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ পাননি, কবে নাগাদ পাবে জানতে চাইলে স্বাস্থ্যের মহাপরিচালক বলেন, বিষয়টি সম্পর্কে আমার জানা নেই। তবে ভ্যাকসিন অবশ্যই পাবে। ব্যবস্থা করে দেওয়া হবে।


আরও খবর