Logo
শিরোনাম

করোনায় ১২ জেলায় একদিনে ১১৫ জনের মৃত্যু

প্রকাশিত:শনিবার ১০ জুলাই ২০২১ | হালনাগাদ:রবিবার ২৮ মে ২০২৩ | ১৭৭৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রতিনিয়ত বেড়েই চলছে করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় ঢাকার বাহিরের বারো জেলায় করোনা ও উপসর্গ নিয়ে ১১৫ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি মৃত্যু ঘটেছে কুষ্টিয়ায়। এ জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। বরিশালে ১৬ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজে ১৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরপরই রয়েছে ময়মনসিংহে-১২ জন, খুলনায়-১০ জন, সাতক্ষীরায়-১০ জন, চুয়াডাঙ্গায়-৮ জন, টাঙ্গাইলে-৭ জন, মেহেরপুরে-৬ জন, কুমিল্লায়-৭ জন, গাইবান্ধায়-৪ জন এবং চট্টগ্রামে ৩ জন।

গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে করোনায় আক্রান্ত হয়ে সারাদেশে ২১২ জনের মৃত্যু হয়ে বলে জানানো হয়েছে। একই সময়ে দেশে করোনায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৩২৪ জন।


আরও খবর