Logo
শিরোনাম

করোনায় ১৩ জনের মৃত্যু, শনাক্ত ২ হাজার ১৫০

প্রকাশিত:শনিবার ১৯ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বাংলাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৩ জনের মৃত‌্যু হয়েছে। এ নিয়ে করোনায় মারা গেলেন মোট ২৮ হাজার ৯৪৪ জন। ১৮ ফেব্রুয়ারি সকাল ৮টা থেকে ১৯ ফেব্রুয়ারি সকাল ৮টা পর্যন্ত ২ হাজার ১৫০ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৩১ হাজার ৩০৪ জন।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ‌্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ‌্য জানানো হয়েছে। উল্লিখিত সময়ে সুস্থ হয়েছেন ৭ হাজার ৪৭৮ জন। এ পর্যন্ত করোনামুক্ত হয়েছেন ১৭ লাখ ৪৫ হাজার ৩৩২ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৮ দশমিক ৭১ শতাংশ। এ পর্যন্ত করোনা শনাক্তের গড় হার ১৪ দশমিক ৬৫ শতাংশ। সুস্থতার হার ৯০ দশমিক ৩৭ শতাংশ। করোনায় মৃত‌্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

করোনায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগের ৫ জন, চট্টগ্রাম বিভাগের ৪ জন, রাজশাহী বিভাগের ১ জন, খুলনা বিভাগের ১ জন, বরিশাল বিভাগের ১ জন এবং রংপুর বিভাগের ১ জন। গত ২৪ ঘণ্টায় সিলেট ও ময়মনসিংহ বিভাগে করোনায় কারও মৃত‌্যুর খবর পাওয়া যায়নি।


আরও খবর