
দেশে গত ২৪ করোনাভাইরাসে
চারজনের মৃত্যু হয়েছে। ফলে মোট মৃত্যু বেড়ে ২৯ হাজার ৩৫১ জনে দাঁড়িয়েছে। এই সময়ে ৩৫০
জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২১ হাজার ১১৮
জন হলো।
আজ শনিবার স্বাস্থ্য
অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। ফলে এ পর্যন্ত সুস্থ
হলেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন।
২৪ ঘণ্টায় ২ হাজার
৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ।

