Logo
শিরোনাম

করোনায় আরও ২৪১ জনের মৃত্যু

প্রকাশিত:বুধবার ০৪ আগস্ট ২০২১ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ১৮০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image
দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে

দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২৪১ মৃত্যু হয়েছে।এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২১ হাজার ৬৩৮ জনে।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

একই সময়ে দেশে করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১৩ হাজার ৮১৭ জন। ফলে করোনায় মোট শনাক্তের সংখ্যা হলো ১৩ লাখ ৯ হাজার ৯১০ জনে। এর আগে মঙ্গলবার করোনায় মৃতের সংখ্যা ছিল ২৩৫ জন এবং শনাক্তের সংখ্যা ছিল ১৫ হাজার ৭৭৬ জন।

এর আগে, দেশে করোনার ইতিহাসে একদিনে সর্বোচ্চ ২৫৮ জনের মৃত্যু হয় ২৭ জুলাই। এছাড়াও ১১ জুলাই ২৩০ জন, ১২ জুলাই ২২০ জন, ১৩ জুলাই ২০৩ জন, ১৪ জুলাই ২১০ জন, ১৫ জুলাই ২২৬ জন, ১৬ জুলাই ১৮৭ জন, ১৭ জুলাই ২০৪ জন, ১৮ জুলাই ২২৫ জন, ১৯ জুলাই ২৩১ জন, ২০ জুলাই ২০০ জন, ২১ জুলাই ১৭৩ জন, ২৬ জুলাই ২৪৭ জন, ২৮ জুলাই ২৩৭ জন, ২৯ জুলাই ২৩৯ জন, ৩০ জুলাই ২১২ জন, ৩১ জুলাই ২১৮ জন, ১ আগস্ট ২৩১ জন এবং ২ আগস্ট ২৪৬ জনের মৃত্যু হয়।


আরও খবর