
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনাভাইরাসে সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২৪১ জনে। এ
সময়ের মধ্যে ১ হাজার ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা
দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৭ হাজার ৪১২ জনে। সোমবার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো
করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা
হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৯৯৭ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯
লাখ ২৬ হাজার ৯৫৭ জন।
২৪ ঘণ্টায় ১০
হাজার ৯০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৯৭৪টি নমুনা। পরীক্ষার বিপরীতে
শনাক্তের হার ৯ দশমিক ৭৭ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩
দশমিক ৭৬ শতাংশ।
গত ২৪ ঘণ্টায়
ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় দুই জন করে ছয় জন মারা গেছেন। অপরজন মারা গেছেন সিলেট বিভাগে।
মারা যাওয়াদের মধ্যে চার জন পুরুষ, তিন জন নারী।
২০২০ সালের ৮
মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ
দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন
সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

