
দীর্ঘ একবছরেরও বেশি সময় ধরে বিশ্বব্যাপী তাণ্ডব চালানো প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে মারা গেছেন ৮ হাজার ৯৬৯ জন। একই সময়ে কভিডে আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮৮ হাজার ৫৩৩ জন। আর সেরে উঠেছেন ৩ লাখ ৯২ হাজার ৮৩৫ জন।
শুক্রবার (১৮ জুন) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা গেছে।
এর একদিন আগে বৃহস্পতিবার (১৭ জুন) ২৪ ঘণ্টায় বিশ্বে ৯ হাজার ৪৪১ জনের মৃত্যু তথ্য জানিয়েছিল ওয়ার্ল্ডোমিটার। আর ওই সময়ে নতুন শনাক্ত হয়েছিলেন ৩ লাখ ৯৬ হাজার ৬২৩ জন।
আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এপর্যন্ত মোট ১৭ কোটি ৮১ লাখ ৯৫ হাজার ৯২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এরমধ্যে মারা গেছেন ৩৮ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন। আর সুস্থ হয়েছেন ১৬ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৭৫৪ জন।
বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় যুক্তরাষ্ট্র এখনো সবার ওপরে। দেশটিতে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে তিন কোটি ৪৩ লাখ ৭৭ হাজার ৫৯২ জনের। এরমধ্যে মারা গেছেন ৬ লাখ ১৬ হাজার ৪৪০ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৬ লাখ ৪১ হাজার ৪৩৯ জন।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। দেশটিতে এখন পর্যন্ত ২ কোটি ৯৭ লাখ ৬১ হাজার ৯৬৪ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৩ লাখ ৮৩ হাজার ৫২১ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ৮৫ লাখ ৭৩ হাজার ২১ জন।

