Logo
শিরোনাম

করোনায় একজনের মৃত্যু, কমেছে শনাক্ত

প্রকাশিত:শুক্রবার ০৭ অক্টোবর ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৩০৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় দেশে ৪১০ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। আর নতুন করে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগের দিন বুধবার ৫৪৯ জন এবং মঙ্গলবার ৬৫৭ জন নতুন রোগী শনাক্তের খবর এসেছিল।

গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৮১০টি নমুনা পরীক্ষা করে ৪১০ রোগী শনাক্ত হয়। তাতে দিনে শনাক্তের হার দাঁড়িয়েছে ১০ দশমিক ৭৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ১৩ দশমিক ৮৬ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ২৮ হাজার ৫২৪ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৩৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ৫৮৪ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৬৭ হাজার ৯৫৩ জন।


আরও খবর