
দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে দেশে এ পর্যন্ত করোনায় মোট মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৩১ জন।
গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৪৮১ জনে। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ।
সোমবার (৩০ মে) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনা-বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১৬৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ২ হাজার ৫৯১ জন।
২৪ ঘণ্টায় ৫ হাজার ৩৬২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৫ হাজার ৩৭০টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৬৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯৭ দশমিক ৩৯ শতাংশ এবং মারা গেছেন ১ দশমিক ৪৯ শতাংশ।
অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনায় একজন নারী মারা গেছেন। তার বয়স ৫১-৬০ বছরের মধ্যে। তিনি ঢাকার একটি সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

