Logo
শিরোনাম

করোনায় গত ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ২১

প্রকাশিত:শুক্রবার ২২ এপ্রিল ২০২২ | হালনাগাদ:শুক্রবার ২৪ নভেম্বর ২০২৩ | ২৩৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। এই সময়ে ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শুক্রবার (২২ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (২১ এপ্রিল) করোনায় কেউ মারা যাননি। আর এই সময়ে ২৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। গত ২৪ ঘণ্টায় ৩ হাজার ৯১৬টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৫৪ শতাংশ।

নতুন রোগীদের নিয়ে মহামারির মধ্যে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৫২ হাজার ৫০৬ জনে দাঁড়িয়েছে। এ পর্যন্ত ২৯ হাজার ১২৭ জনের মৃত্যু হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


আরও খবর