Logo
শিরোনাম

করোনায় মৃত্যু ১, শনাক্ত ১৭৩

প্রকাশিত:মঙ্গলবার ২৩ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৫৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১৭৮ জনের করোনা শনাক্ত হয়। সোমবার (২২ আগস্ট) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল রবিবার করোনায় কারও মৃত্যু হয়নি। এই সময়ে ১৭৩ জনের করোনা শনাক্ত হয়। দেশে এ পর্যন্ত ২০ লাখ ১০ হাজার ১৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৬ জনের।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।


আরও খবর