Logo
শিরোনাম

করোনায় মৃত্যুশূন্য দিনে শনাক্ত ২৭

প্রকাশিত:শনিবার ১৬ এপ্রিল ২০২২ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৯০০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজও কেউ মারা যাননি। ফলে করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১২৪ জনই রইলো। শুক্রবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ১৯৩টি নমুনা পরীক্ষায় ২৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদিন শনাক্তের হার ০ দশমিক ৬৪ শতাংশ। এ পর্যন্ত মোট করোনার শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ২২৪ জনে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৮০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৯০ হাজার ২৬৪ জন।


আরও খবর