Logo
শিরোনাম

করোনায় প্রাণ গেলো আরও ১৭ জনের

প্রকাশিত:শনিবার ২২ জানুয়ারি ২০২২ | হালনাগাদ:বুধবার ২২ নভেম্বর ২০২৩ | ১৫৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। এসময় রোগী শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন। এর আগে গতকাল (শুক্রবার) ১২ জনের মৃত্যু এবং ১১ হাজার ৪৩৪ জন রোগী শনাক্ত হয়েছিলো। শনিবার (২২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২৪ ঘণ্টায় ৩৪ হাজার ২০৭ জনের নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৩৪ হাজার ৩১১টি নমুনা। এরমধ্যে করোনা শনাক্ত হয়েছে ৯ হাজার ৬১৪ জন এবং মৃত্যু হয়েছে ১৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৮২ জন।

দেশে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৭৪ হাজার ২৩০ জন। এরমধ্যে মৃত্যু হয়েছেন ২৮ হাজার ২০৯ জনের। সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৬ হাজার ৭৯ জন।

নতুন পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৮ দশমিক ০২ শতাংশ। মোট শনাক্তের হার ১৩ দশমিক ৮৬ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১ জন পুরুষ, ৬ জন নারী। এরমধ্যে ঢাকা বিভাগের ১১ জন, চট্টগ্রাম ও খুলনা বিভাগে ২ জন করে এবং বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


আরও খবর