Logo
শিরোনাম

করোনায় সাড়ে আট মাসে সর্বনিম্ন মৃত্যু

প্রকাশিত:বুধবার ২০ জানুয়ারি ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ১৭৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আটজন মারা গেছেন। এটিই গত সাড়ে আট মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত হাজার ৯৫০ জনে।

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টি।

একই সময়ে নমুনা পরীক্ষায় রোগী শনাক্ত হয়েছেন ৬৫৬ জন। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল পাঁচ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

এদিকে রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন চার লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার চার দশমিক ২৬ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

বুধবার পর্যন্ত মোট মৃত্যু সাত হাজার ৯৫০ জনের মধ্যে পুরুষ ছয় হাজার ২৬ (৭৫ দশমিক ৮০ শতাংশ) ও নারী এক হাজার ৯২৪ জন (২৪ দশমিক শূন্য ২০ শতাংশ)।

মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত আটজনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব পাচজন। আটজনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন ও চট্টগ্রামে একজন।


আরও খবর