Logo
শিরোনাম

করোনায় ভারতে একদিনে রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৫ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ১১ নভেম্বর ২০২৩ | ১৬৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রেকর্ড ২৭৬৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে করোনায় মোট মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়ালো ১ লাখ ৯২ হাজার ৩১১ জনে।

এদিন আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৪৯ হাজার মানুষ। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার (২৫ এপ্রিল) এসব তথ্য জানায়। ভারতে গত কয়েকদিন ধরে দৈনিক ২ হাজারের বেশি মানুষ মারা যাচ্ছে করোনায়।

ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, ২০ এপ্রিল ভারতে ২ হাজার ২০ জনের মৃত্যু হয়। এরপর ২১ এপ্রিল ২ হাজার ১০২, ২২ এপ্রিল ২ হাজার ২৫৬, ২৩ এপ্রিল ২ হাজার ৬২১ এবং ২৪ এপ্রিল ২ হাজার ৭৬৭ জনের মৃত্যু হয়।

এদিকে দেশটিতে করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় অক্সিজেন সংকট দেখা দিয়েছে। বিভিন্ন রাজ্যে করোনার সংক্রমণ রোধে জারি করা হয়েছে বিধিনিষেধ।


আরও খবর