
দেশে গত ২৪ ঘণ্টায়
করোনায় আরও ৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৮৭৯ জনের করোনা শনাক্ত হয়েছে। মঙ্গলবার
(১৯ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ নিয়ে দেশে এ
পর্যন্ত ১৯ লাখ ৯৮ হাজার ২৯১ জনের করোনা শনাক্ত হলো এবং তাদের মধ্যে মারা গেছেন ২৯
হাজার ২৪৯ জন।
গত ২৪ ঘণ্টায়
১ হাজার ৬৯৩ জন সুস্থ হয়েছে। এই সময়ে ৯ হাজার ৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। নমুনা
পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৯ দশমিক ৬৬শতাংশ। দেশে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯
লাখ ২৮ হাজার ৬৫০ জন।
২০১৯ সালের শেষে
চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে
ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই
বছরের ১৮ মার্চ।

