Logo
শিরোনাম

কৃষক লীগ নেতার ক্ষেতে মিললো ৫৫টি গাঁজার গাছ

প্রকাশিত:মঙ্গলবার ০৬ এপ্রিল ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৬৬০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের পেঁয়াজ ক্ষেতে থেকে ২৪ কেজি ওজনের ৫৫টি গাঁজার গাছ জব্দ করে পুলিশ।

পুলিশ ওই কৃষক লীগ নেতার ছেলে সাগর আহম্মেদকে (১৯) আটক করে। সাগর একটি কলেজের উচ্চমাধ্যমিকের ছাত্র। খবর পেয়ে তার বাবা মাহাবুর রহমান পালিয়ে গেছেন।

সোমবার (৫ এপ্রিল) দিনগত রাতে এ ঘটনা ঘটে বাসুপাড়া ইউনিয়নের খুঁজিপুর গ্রামে।

রাজশাহীর বাগমারার বাসুপাড়া ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মাহাবুর রহমানের ক্ষেতে পেঁয়াজের সঙ্গে বেড়ে উঠছিল বেশ কিছু গাছ। দেখতে গাঁজার গাছের মতো হওয়ায় সন্দেহবশত থানায় খবর দেন স্থানীয় লোকজন।

মোবাইলফোনে যোগাযোগ করা হলে মাহাবুর দাবি করেন, গাছগুলো গাঁজার কিনা, তা তিনি জানতেন না। তিনি প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার।

মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, পুলিশ ওই ক্ষেত থেকে ৫৫টি গাঁজার গাছ উদ্ধার করেছে। থানায় মামলা হয়েছে। আটক সাগরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। অভিযুক্ত মাহাবুরকে আটকের চেষ্টা চলছে।

নিউজ ট্যাগ: গাঁজার গাছ

আরও খবর