Logo
শিরোনাম

কঠোর বিধি-নিষেধের ১৩তম দিনে গ্রেফতার ৪২৫

প্রকাশিত:বৃহস্পতিবার ০৫ আগস্ট ২০২১ | হালনাগাদ:সোমবার ০৬ নভেম্বর ২০২৩ | ২২৮৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধি-নিষেধের ১৩তম দিনে বিভিন্ন নির্দেশনা অমান্য করায় ৪২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৭৯ জনকে তিন লাখ ৭৬ হাজার ৮০০ টাকা জরিমানা করা হয়।

এদিকে ১৩তম দিনে বিধি-নিষেধ অমান্য করায় ৪০৭টি যানবাহনকে নয় লাখ ৭১ হাজার টাকা জরিমানা করে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এ দফায় শুক্রবার (২৩ জুলাই) সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর বিধি-নিষেধ ৫ আগস্ট দিনগত রাত ১২টা পর্যন্ত চলার কথা থাকলেও মঙ্গলবার (৩ আগস্ট) এ বিধি-নিষেধ আরো পাঁচদিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত বহাল রাখার কথা জানিয়েছে সরকার।

নিউজ ট্যাগ: কঠোর বিধি-নিষেধ

আরও খবর