Logo
শিরোনাম

কুমিল্লায় বাড়িছাড়াসহ জঙ্গি সম্পৃক্ততায় গ্রেপ্তার চার

প্রকাশিত:বৃহস্পতিবার ০৬ অক্টোবর ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৩৩০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

জঙ্গি সম্পৃক্ততায় কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার (৬ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, কোচিংয়ে যাওয়ার কথা বলে গত ২৩ আগস্ট বাসা থেকে বের হন কুমিল্লার কলেজপড়ুয়া সাত শিক্ষার্থী। এরপর আরও কয়েকজন নিখোঁজ হয়। কুমিল্লা ও দেশের অন্যান্য অঞ্চল থেকে বাড়ি ছেড়ে যাওয়া চারজনসহ সাতজনকে ঢাকা ও এর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে আজ দুপুরে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলে জানান র‍্যাবের এ কর্মকর্তা।


আরও খবর