Logo
শিরোনাম

কুষ্টিয়ায় একদিনে আরও ১৯ জনের মৃত্যু

প্রকাশিত:রবিবার ২৫ জুলাই ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৩৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

গত ২৪ ঘণ্টায় কুষ্টিয়ার করোনা ডেডিকেটেড হাসপাতালে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় ১৫ জন এবং উপসর্গ নিয়ে চারজন মারা গেছেন। শনিবার (২৪ জুলাই) সকাল ৮টা থেকে আজ রবিবার (২৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০০ শয্যার করোনা ইউনিটে রবিবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি রয়েছেন ২০৮ জন। এর মধ্যে করোনা নিয়ে ভর্তি রয়েছেন ১৪৮ জন এবং ৬০ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।

নতুন ৮৪১ জনের নমুনা পরীক্ষা করে ২৬০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৯৫ জনে। নতুন ২৬০ জনসহ করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ১৯৯ জন।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ৩০ দশমিক ৯১ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২৬০ জনের মধ্যে কুষ্টিয়া সদরের ৫২ জন, দৌলতপুরের ৮৬ জন, কুমারখালীর ২৬ জন, ভেড়ামারার ৩০ জন, মিরপুরের ৪৯ জন ও খোকসার ১৪ জন রয়েছেন।



আরও খবর