Logo
শিরোনাম

কুষ্টিয়ায় করোনায় ১২ মৃত্যু, শনাক্ত ১১৪

প্রকাশিত:রবিবার ০৮ আগস্ট ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২০৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে গেল ২৪ ঘণ্টায় আরও ১২ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১১ জনের করোনা পজেটিভ ও ১ জনের করোনা উপসর্গ ছিল। শনিবার সকাল ৮টা থেকে রবিবার (০৮ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত‌্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে ১৭৪ জন করোনা আক্রান্ত রোগী ও ৫২ জন উপসর্গ নিয়ে মোট ২২৬ জন ভর্তি রয়েছেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন অফিসের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৯৯ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২.৮৪% শতাংশ। জেলায় গত প্রায় দেড় মাসের মধ্যে করোনায় শনাক্তের গড় আজকেই সর্বনিম্ন।

এদিকে, ১৭তম দিনের মতো জেলায় কঠোর লকডাউন চলছে। প্রশাসনের নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে জেলার শিল্প-কারখানাগুলো চালু রয়েছে। কাঁচা বাজারগুলো সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা রাখা হচ্ছে। জেলার শপিংমল, হোটেল, রেস্তোরা দোকান-পাট বন্ধ আছে।



আরও খবর