Logo
শিরোনাম

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে তরুণীর লাশ উদ্ধার

প্রকাশিত:মঙ্গলবার ১৯ জুলাই ২০২২ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ২৩৫০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

পটুয়াখালীর কুয়াকাটার রোজ গার্ডেন আবাসিক হোটেল থেকে সাদিকা আক্তার রিচি (১৮) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৮ জুলাই) রাত ৯টার দিকে ওই হোটেলের চারতলার ডি-৩ নম্বর কক্ষ থেকে ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। মৃত রিচি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার শহিদুল ইসলামের মেয়ে।

পুলিশ ও হোটেলের ম্যানেজার জানান, রবিবার রাত ৯টায় মো. রায়হান নামে এক তরুণকে স্বামী পরিচয় দিয়ে হোটেলে উঠেন রিচি। একই সময়ে রায়হানের বন্ধু রিফাত ও তার স্ত্রী মিথিলা ওই হোটেলের অপর কক্ষে উঠেন।

সোমবার সন্ধ্যায় রায়হানের সঙ্গে বাড়ি ফেরা নিয়ে রিচির কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তারা চারতলা থেকে হোটেলের নিচে নামেন। কিছুক্ষণ পর হঠাৎ রিচি নিচ থেকে রুমে চলে যান। পরে রায়হান এসে হোটেলের রুম ভেতর থেকে আটকানো দেখে অনেক ডাকাডাকি করেন। পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে ওই কক্ষের দরজা ভেঙে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা তদন্তের পর জানা যাবে।


আরও খবর

বাড়িতে গিয়ে শিক্ষিকাকে যৌন হয়রানি

রবিবার ১৯ ফেব্রুয়ারি ২০২৩

আবাসিক হোটেলে মিলল নারীর লাশ

শনিবার ১৭ ডিসেম্বর ২০২২