Logo
শিরোনাম

ক্যারিয়ারে দারুণ মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ

প্রকাশিত:সোমবার ১৯ জুলাই ২০২১ | হালনাগাদ:সোমবার ২০ নভেম্বর ২০২৩ | ২২৯৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

বর্ণাঢ্য ক্যারিয়ারে দারুণ একটি মাইলফলকের সামনে মাহমুদউল্লাহ রিয়াদ। নিজের ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারে ২০০তম ম্যাচ খেলার অপেক্ষায় আছেন এ তারকা অলরাউন্ডার।

এ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের পঞ্চপান্ডবের চারজনই ২০০র মাইলফলক পেরিয়েছেন। মাহমুদউল্লাহ বাকি ছিলেন। সেটিই পূরণ হতে চলেছে।

মঙ্গলবার দেড়টায় জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে তিন ম্যাচ সিরিজের শেষ খেলায় স্বাগতিকদের হোয়াইটওয়াশের লক্ষ্যে মাঠে নামবে টাইগাররা।

এদিন মাঠে নামার মধ্য দিয়ে দেশের পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ২০০তম ম্যাচ পূর্ণ হবে মাহমুদউল্লাহর।


আরও খবর