Logo
শিরোনাম

লেবু চা নাকি গ্রিন টি, কোনটায় লুকিয়ে স্বাস্থ্য

প্রকাশিত:রবিবার ২১ মার্চ ২০২১ | হালনাগাদ:বৃহস্পতিবার ২৩ নভেম্বর ২০২৩ | ১৯২০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

সকালে ঘুম থেকে উঠে কিছুক্ষণ শরীরচর্চা করে কেউ পান করেন গ্রিন টি আর কেউ আবার পান করেন লেবু চা। এই লেবুজলে অনেকেরই গরমকালের মূল পানীয়। কাজের মাঝেও মনকে চাঙ্গা করতে এক কাপ লেবু চা যথেষ্ট। আবার খুব রোদে রোদে ঘুরে কাজ করলেও এই লেবু চা এনে দেয় আলাদা এনার্জি ও ফ্রেশনেস। কিন্তু শরীর ভালো রাখতে কোনটা বেশি কার্যকর লেবু চা পান নাকি গ্রিন টি?

লেবু চা: লেবু আমাদের শরীরের অভ্যন্তরীণ রোগ প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করে তোলে। আবার শরীরের যে টক্সিন, সেই বিষগুলিকে লেবুই শরীর থেকে বের করে দিতে পারে বলে লেবু বডি ডিটক্সের জন্য খুব জরুরি। লেবুর রস দিয়ে যেটাই খাবেন সেটাই একটি লো-ক্যালোরি ফুডে পরিণত হবে যা ওজন কমাতে সহায়তা করবে।

যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের জন্যও লেবু চা খুব উপকারী, যা ইনসুলিনের উৎপাদন বাড়ায়। লেবু চা নিয়মিত পান করলে আমাদের কার্ডিও-ভাসকুলার রোগে ভোগার ঝুঁকি কমে যায় অনেকটা প্রাকৃতিকভাবেই। অ্যান্টি ব্যাকটেরিয়াল সংক্রমণ এবং ভাইরাস সংক্রমণ থেকে মুক্তি পেতে পারেন নিয়মিত লেবু চা পানে।

গ্রিন টি: এই সবুজ চায়ে রয়েছে নানা পুষ্টি উপাদান যেমন ভিটামিন এ, ভিটামিন সি, ভিটামিন ই, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ছাড়াও বিভিন্ন খনিজ উপাদান যা প্রতিটি মানুষের শরীরেই শক্তি বৃদ্ধি করতে ও সারাদিনের কাজ করতে প্রয়োজন। শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতাও বাড়ে এই চা পান করলে। আবার শরীরকে বিভিন্ন ধরনের ক্যান্সার থেকে রক্ষা করতে পারে এই পানীয়।

দুটো পানীয়ই স্বাস্থ্যের জন্যে ভালো কিন্তু যেহেতু লেবুতে এসিটিক এসিড রয়েছে তাই সকালবেলা তা পানে অ্যাসিডিটি এবং গ্যাসের সমস্যা হতে পারে অনেকের।


আরও খবর

রাশিফল: কেমন থাকবে আপনার আর্থিক অবস্থা?

বৃহস্পতিবার ১৭ আগস্ট ২০২৩

রাশিফল: দিনটি আজ কেমন যাবে!

মঙ্গলবার ১৫ আগস্ট ২০২৩