Logo
শিরোনাম

লকডাউন নিয়ে চলচ্চিত্র প্রতিযোগিতা

প্রকাশিত:বুধবার ৩১ আগস্ট ২০২২ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ১৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

এরমধ্যে লকডাউনের মহামারি-দিন অতিক্রম করেছে বিশ্ব। তবে সেসব দিনের স্মৃতি আজও তাড়িত করছে মানুষদের। এবার সেই বিষয়গুলো উঠে আসবে পর্দায়। হচ্ছে লকডাউন বিষয় নিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা।

লকডাউন বিষয় নিয়ে যুব স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা নামের এই আয়োজনটি করতে যাচ্ছে কানাডিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর মিডিয়া, কমিউনিকেশন এবং জার্নালিজম বিভাগ।

বিষয়ভিত্তিক এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতায় ইচ্ছুকদের সিনেমা পাঠানোর আগে মিলিয়ে নিতে হবে তিনি প্রতিযোগিতায় যোগ্য কিনা। এ বিষয়ে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি আয়োজকরা জানিয়েছেন, চলচ্চিত্রের বিষয়বস্তু লকডাউন। ক্রেডিট লাইনসহ সর্বোচ্চ তিন মিনিটের ফিকশন কিংবা ডকুড্রামার ডিজিটাল কপি পাঠাতে হবে উইট্রান্সফার-এর মাধ্যমে। ঠিকানা [email protected]

প্রতিযোগীর যোগ্যতা ১৮ থেকে ২৪ বছর বয়সের এসএসসি পাশ তরুণ তরুণীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। একজন প্রতিযোগী কেবল একটি চলচ্চিত্র পাঠাতে পারবেন।চলচ্চিত্র জমা দেয়ার শেষ দিন ২৯ অক্টোবর।


আরও খবর