Logo
শিরোনাম

লকডাউনে শেয়ার বাজার চলবে

প্রকাশিত:শনিবার ০৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:শনিবার ২৫ নভেম্বর ২০২৩ | ২৬৪৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লকডাউনে শেয়ার বাজারে লেনদেন চলবে বলে জানিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম। শনিবার (৪ মার্চ) তিনি এ তথ্য জানান।

করোনা পরিস্থিতি অবনতি হওয়ায় আগামী সোমবার (৫ এপ্রিল) থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার ঢাকায় নিজের সরকারি বাসভবনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বলেন, সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন ঘোষণা করছে সরকার।

এদিকে দেশে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সরকার ২/৩ দিনের মধ্যে এক সপ্তাহের জন্য সারাদেশে লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে লকডাউনের মধ্যে স্বাস্থ্যবিধি মেনে চলার শর্তে শিল্পকারখানা চালু থাকবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন।


আরও খবর

সূচক বাড়ার মধ্য দিয়ে লেনদেন চলছে

মঙ্গলবার ০৭ ফেব্রুয়ারি ২০২৩

পুঁজিবাজারে সূচকের নিম্নমুখী প্রবণতা

মঙ্গলবার ০৩ জানুয়ারি ২০২৩