Logo
শিরোনাম

লকডাউনে যাত্রীবাহী ট্রেন চলাচল বন্ধ থাকবে: রেলমন্ত্রী

প্রকাশিত:শনিবার ০৩ এপ্রিল ২০২১ | হালনাগাদ:মঙ্গলবার ১৪ নভেম্বর ২০২৩ | ২২৭০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ পরিস্থিতি ক্রমাগত অবনতি হওয়ায় আগামী সোমবার থেকে এক সপ্তাহের জন্য সারা দেশে লকডাউন দিচ্ছে সরকার। লকডাউনে মালবা‌হী ছাড়া যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

হঠাৎ করোনা সংক্রমণ ও মৃত্যুর ঊর্ধ্বগতি কারণে গত চার দিন ধ‌রে ১০৪‌টি আন্তঃনগর ট্রেনসহ সক যাত্রীবা‌হী ট্রেনে ৫০ শতাংশ যাত্রী চলাচল কর‌ছে। কাউন্টার ও অনলাই‌নে ৫০ শতাংশ টি‌কিট বি‌ক্রি হ‌চ্ছে।

শ‌নিবার বিকা‌লে রেলমন্ত্রী যুগান্তরকে বলেন, লকডাউ‌নে পূ‌র্বের মতো সব যাত্রীবা‌হী ট্রেন চলাচল বন্ধ থা‌কবে। কো‌নো যাত্রীবা‌হী ট্রেন চলাচল কর‌বে না। ত‌বে মালবা‌হী ট্রেন চলাচল কর‌বে। বি‌শেষ প‌রি‌স্থি‌তিতে শুধুমাত্র ত্রাণ কিংবা যে কো‌নো দুর্যোগ মোকাবিলায় বি‌শেষ ট্রেন চালা‌নো হ‌বে। এ জন্য‌ বি‌শেষ ট্রেন প্রস্তুত রাখা হ‌বে।

নিউজ ট্যাগ: লকডাউন ট্রেন

আরও খবর