
সর্বাত্মক লকডাউনের মধ্যে পিকআপের ধাক্কায়
ইজিবাইকের ৬ যাত্রী নিহত হয়েছে। বাগেরহাটের ফকিরহাট উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনায়
আরও একজন আহত হয়েছেন। তাকে হাসপাতলে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ৭টার দিকে উপজেলার
বৈলতলী প্রাইমারি স্কুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফকিরহাট থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আনাম।
বাগেরহাট ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক
গোলাম সরোয়ার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৬ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। আমরা
ঘটনাস্থলে পৌঁছানোর আগে একজনকে আহত অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী হাসপাতালে পাঠিয়েছে।

