Logo
শিরোনাম

লক্ষ্মীপুর সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশিত:রবিবার ২০ ফেব্রুয়ারি ২০২২ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ১৯৬৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লক্ষ্মীপুরের মহাসড়কের বিসিক শিল্প নগরী সংলগ্ন জেলা মৎস্য অফিসের সামনে ট্রাকের নিচে চাপা পড়ে প্রান্ত (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।   শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রান্ত বিসিক এলাকার খলিফা বাড়ির আবুল খায়েরের ছেলে। সে একটি বিদ্যালয়ে ৯ম শ্রেণিতে পড়তো।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রান্ত লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কের পূর্ব দিক থেকে মোটরসাইকেল চালিয়ে আসছিল। ঘটনাস্থলে এলে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় সে সড়কে ছিটকে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তার উপর দিয়ে উঠে গেলে সে ঘটনাস্থলেই মারা যায়। রাত সাড়ে ৯টার দিকে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। 

লক্ষ্মীপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সোহেল রানা মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।  


আরও খবর