Logo
শিরোনাম

লঞ্চ দুর্ঘটনায় নিহতদের প্রতি পরিবারকে দেড় লাখ টাকা দেওয়া হবে

প্রকাশিত:শনিবার ২৫ ডিসেম্বর ২০২১ | হালনাগাদ:বুধবার ১৫ নভেম্বর ২০২৩ | ১৮৮০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

'এমভি অভিযান-১০' লঞ্চে অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি পরিবারকে এক লাখ ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া আহতদের চিকিৎসার ব‍্যবস্থা করা হবে।

নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ শুক্রবার ঝালকাঠীতে দুর্ঘটনা কবলিত লঞ্চ পরিদর্শনকালে ঘোষণা দেন।

এ সময় অন‍্যান‍্যের মধ‍্যে বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম‍্যান কমডোর গোলাম সাদেক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিমন্ত্রী ঝালকাঠী সদর হাসপাতালে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজখবর নেন।

প্রতিমন্ত্রী ঢাকা থেকে ঝালকাঠী যাওয়ার পথে দুপুরে বরিশালে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে লঞ্চে আগুনে আহতদের দেখতে যান এবং তাদের চিকিৎসার খোঁজ নেন।

গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে পাঁচ শতাধিক যাত্রী নিয়ে বরগুনা যাচ্ছিল এমভি অভিযান-১০ নামের যাত্রীবাহী লঞ্চটি। ঝালকাঠির সুগন্ধা নদীর দপদপিয়া এলাকায় পৌঁছালে রাত ৩টার দিকে ইঞ্জিন কক্ষে আগুন লাগে। পরে লঞ্চটি সদর উপজেলার দিয়াকুল এলাকায় গিয়ে নদীর তীরে নোঙর করে।

নিউজ ট্যাগ: লঞ্চ দুর্ঘটনা

আরও খবর