Logo
শিরোনাম

মা হতে চলেছেন চিত্রনায়িকা মাহি

প্রকাশিত:মঙ্গলবার ১৩ সেপ্টেম্বর ২০২২ | হালনাগাদ:রবিবার ১৯ নভেম্বর ২০২৩ | ৮৯০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

প্রথমবার মা হতে চলেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সোমবার (১২ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন নায়িকা নিজেই।

তিনি বলেন, আমি তো আমার জীবনের সর্বশ্রেষ্ঠ সময়গুলো পার করছি। দিন-রাত কীভাবে চলে যাচ্ছে টেরই পাচ্ছি না। প্রচণ্ড আদর যত্নে দিনগুলো কেটে যাচ্ছে। কারণ আমি আল্লাহর অশেষ রহমতে মা হতে যাচ্ছি, ইনশাআল্লাহ।

মাহি বলেন, সবাই আমাদের জন্য দোয়া করবেন।

গত বছর ১৩ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে গাজীপুরের ব‍্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহি। বিয়ের ঠিক এক বছর পর মা হওয়ার খবর দিলেন এ নায়িকা।


আরও খবর