Logo
শিরোনাম

মাছ ধরার সময় জালে উঠলো লাখ টাকার বান্ডিল

প্রকাশিত:বৃহস্পতিবার ১৮ নভেম্বর ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ২৬১৫জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

লালমনিরহাট শহরের জেল রোডে একটি খাল থেকে ১০০ টাকা নোটের ৬৬টি বান্ডিলে ৬৬ লাখ টাকা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে।

বুধবার ১৭ নভেম্বর রাতে সদর থানা পুলিশ এ টাকা উদ্ধার করে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানিয়েছেন, উদ্ধার হওয়া টাকার বান্ডিলের ওপর 'লাকি কুপন', 'সাথী কুপন', 'ভাগ্য বদল' ইত্যাদি লেখা চিরকুট আছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত টাকাগুলো জাল। পরীক্ষা-নিরীক্ষা শেষে বিস্তারিত বলা যাবে।

পুলিশ সূত্র জানায়, ওই খালে স্থানীয় এক ব্যক্তি জাল দিয়ে মাছ ধরার সময় টাকার বান্ডিলগুলো দেখতে পেয়ে পুলিশকে সংবাদ দেন। পরে পুলিশ সেখানে গিয়ে সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

 


আরও খবর