Logo
শিরোনাম

মাদকাসক্ত স্বামীর সহযোগিতায় স্ত্রীকে ধর্ষণ

প্রকাশিত:বুধবার ১০ মার্চ ২০২১ | হালনাগাদ:সোমবার ১৩ নভেম্বর ২০২৩ | ৪৭৪০জন দেখেছেন
নিউজ পোস্ট ডেস্ক

Image

খাগড়াছড়ির রামগড় উপজেলায় স্থানীয় আওয়ামী লীগ নেতা মহিউদ্দিনের বিরুদ্ধে এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৯ মার্চ) রামগড় থানায় তার বিরুদ্ধে ধর্ষণ মামলা হয়েছে।

অভিযুক্ত মহিউদ্দিন উপজেলার পাতাছড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

ভুক্তভোগী গৃহবধূর বাবা জানান, মাদকাসক্ত স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের সহযোগিতায় তার মেয়েকে দিনের পর দিন ধর্ষণ করে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মহিউদ্দিন। এই নির্যাতন সইতে না পেরে তার মেয়ে গত ৪ মার্চ নানির বাড়িতে চলে এলে ঘটনাটি জানাজানি হয়। পরে মহিউদ্দিন ও ভুক্তভোগীর স্বামীসহ শ্বশুর বাড়ির লোকজনদের বিরুদ্ধে তিনি থানায় মামলা করেন।

এই বিষয়ে রামগড় থানার পরিদর্শক (তদন্ত) মনির হোসেন জানান, মঙ্গলবার (৯ মার্চ) ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা হয়েছে। গৃহবধূকে ডাক্তারি পরীক্ষার জন্যে খাগড়াছড়ি পাঠানো হয়েছে। ঘটনাটির বিষয়ে তদন্ত চলছে।

নিউজ ট্যাগ: ধর্ষণ

আরও খবর